ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:১২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

গাজীপুরে তরুণীকে শ্বাসরোধে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় এক তরুণীকে শ্বাসরোধে হত্যার পর জঙ্গলে লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম- লুনা আক্তার। লালমনিরহাট জেলার পাঁচগ্রাম থানার নবীর উদ্দিনের মেয়ে তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লুনা সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। আর স্থানীয় পারটেক্স গ্রুপের আরসি কোলা কারখানায় কর্মরত ছিলেন।

পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে লুনাকে তার মামী ও মামাতো ভাই মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে দেয়। স্থানীয়রা সকালে জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ সফি বলেন, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের মামাতো ভাই রবিউল ও মামী আকলিমাকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-জেডসি