ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৬:০৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

গাজীপুরে মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানিয়েছেন, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

-জেডসি