ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৯:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

গাজীপুরে শিশুকে পানিতে চুবিয়ে মারলেন বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯ দিন বয়সের শিশু সন্তানকে বাথরুমের মধ্যে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায়।  অভিযুক্ত ওই শিশুর বাবার বিজয় হাসানকে আটক করেছে পুলিশ।

আটক বিজয় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের পুত্র। আর নিহত শিশুটির নাম- আব্দুল্লাহ আল মাহাদী।

শিশুটির স্বজনরা অভিযোগ করে বলেন, রবিবার ভোর আনুমানিক ছয়টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের মধ্যে থাকা বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মায়ের স্বজনদের অভিযোগ, বিজয় হাসান নেশাগ্রস্ত ও অন্য আরেক মেয়ের সাথে তার পরকীয়ার সম্পর্ক আছে। আর এই নিয়ে মাঝে মধ্যেই বিজয়ের স্ত্রীর সাথে তার কলহ হতো। এরই জেরেই শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

-জেডসি