গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। আহত হন আরও চারজন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাড়ি সরানোর পাশাপাশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
- `জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার`
- গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী
- কাম্বারল্যান্ডের প্রথম মুসলিম নারী মেয়র ওলা হামেদ
- ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল
- চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
- ঢাকার আকাশ মেঘলা, হতে পারে বৃষ্টি
- ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
- আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু











