গাজীপুরে সুটকেসবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে সুটকেস ও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অর্ধগলিত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। প্রাথমিক তদন্তে পরকীয়া-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পেয়েছে পিবিআই।
নিহত ডলি আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। জীবিকার তাগিদে তিনি গাজীপুরে এসে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
গত ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে একটি কালো রঙের সুটকেস দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসটি খুলে নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত লাশের একটি অংশ উদ্ধার করে। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশের অপর অংশও উদ্ধার করা হয়।
লাশ অর্ধগলিত থাকায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশি অনুসন্ধানের পাশাপাশি পিবিআই তদন্ত শুরু করলে নিহতের পরিচয় শনাক্ত হয়। পরিচয় পাওয়ার পর জানা যায়, ডলি আক্তার বাঘের বাজার এলাকার একটি তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ তখনও পুরোপুরি উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পিবিআই, গাজীপুর জেলা। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, প্রাথমিক তদন্তে পরকীয়া-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, হত্যার নেপথ্যে কারা জড়িত, কীভাবে ডলি আক্তারকে হত্যা করা হয় এবং লাশটি কীভাবে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে—এসব বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পিবিআই জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১০টায় পিবিআই, গাজীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য এবং তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- আশ্রয়প্রার্থী নারীদের যৌন নিপীড়নের অভিযোগ ব্রিটিশদের বিরুদ্ধে
- ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
- এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—দাবি গবেষকের
- বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- গাজীপুরে সুটকেসবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে
- পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরাও
- চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
- কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
- তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
- সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
- স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
- সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ
- যে অ্যাপের ফাঁদে পা দিলে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
- ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
- চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ দেবে সরকার
- ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
- কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
- বিটিভির ডিজাইন বিভাগের প্রথম নারী পরিচালক রুনা লায়লা
- তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
- বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম








