ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

‘গাজীপুর পথশিশু সেবা সংগঠন’ পথশিশুদের ঈদ উপহার দিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ঈদের আগেই পথশিশুদের মুখে হাসি ফোটালেন একদল তরুণ-তরুণী।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘গাজীপুর পথশিশু সেবা সংগঠন’-এর উদ্যোগে শুক্রবার (২৯ এপ্রিল) পথশিশুদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

সংগঠনটির সভাপতি ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আফরোজ লাবণ্য বলেন, ‘আমাদের উদ্দেশ্য সুবিধাবাঞ্চিত পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাসি ফোটানো।’

সংগঠনটি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সংগঠনের যাত্রা শুরু হয় ২০২০ সালের ১ ডিসেম্বর। এরপর থেকে বিভিন্ন সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সাদিয়া আক্তার শ্রাবন্তী, আরাবিয়া নুর, নিপা, শুভ, সাহিন, ও ফারুক।