গারো মা-মেয়েকে খুনের রহস্য উদঘাটন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার
কালাচাঁদপুরে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সঞ্জীব চিরানসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নলিতাবাড়ি এলাকায় বুধবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি সঞ্জীব চিরান, রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুরের নালিতাবাড়ি বাস কাউন্টারের পেছন থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, এক মাস আগে সঞ্জীব, শান্ত ও প্রবীণ-এই তিন বন্ধু মিলে শেরপুরের ঝিনাইগাতীতে বসে পরিকল্পনা করে ঢাকায় সঞ্জীবের খালা সুজাতা বেসেত-এর বাসায় এসে টাকা চুরি করে আসন্ন ‘স্টার সানডে’ উদযাপন করবে। পরিকল্পনা মাফিক ১৯ মার্চ তিনজন ঢাকায় কুড়িলে তাদের বন্ধু রাজুর কাছে আসে।
পরদিন রাজুকে তারা পরিকল্পনার কথা জানায়। রাজু সব সময় একটি ধারালো অস্ত্র (ছোরা) বহন করত বলে সঞ্জীব জানিয়েছে। রাজু ও প্রবীণ ঘটনার দিন সকাল ৯টার দিকে সুজাতা বেসেতের বাসায় যায়। ভেতরে সুজাতা বেসেত এবং সুজাতার মেয়ে মায়াবীকে দেখে ফিরে এসে নিচে সঞ্জীব ও শান্তকে জানায়।
একইদিন বিকেল ৩টায় শান্ত, রাজু ও প্রবীণকে নিয়ে সঞ্জীব আবার সুজাতা বেসেতের বাসায় যায়। সুজাতা বেসেত তাদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করে। এক পর্যায়ে সুজাতাকে ২০০ টাকা দিয়ে দেশীয় মদ ‘চু’ আনতে বলে সঞ্জীব। সুজাতা দেশীয় মদ আনলে সবাই মিলে পান করে এবং আসামিরা সুজাতাকে বেশি মদ খাইয়ে নেশাগ্রস্ত করে ফেলে। বিকেলে সাড়ে ৪টার দিকে সঞ্জীব ও অন্য আসামিরা পরিকল্পনা মাফিক সুজাতা ও তার মেয়ে মায়াবীকে হত্যা করে বেরিয়ে যায়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






