‘গার্লস প্রায়োরিটি’ গ্রুপের অ্যাডমিন কারাগারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
তাসনুভা আনোয়ার
চট্টগ্রামের বহুল সমালোচিত ফেসবুক গ্রুপ ‘গার্লস প্রায়োরিটি’র অ্যাডমিন তাসনুভা আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। তার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় আজ বুধবার জামিন আবেদন করলে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন অভিযুক্ত তাসনুভা আনোয়ার।
গত ২৬ মে ইসতিয়াক হাসান নামের এক ব্যক্তি পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাসনুভার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাসনুভা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুজ্জামান জানান, উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তাসনুভা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ জুন কাউন্টার টেরোরিজমের একটি ইউনিট নগরের চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে তাসনুভাকে আটক করলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়। ওই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ, গ্রুপ, ব্যক্তিগত ফেসবুক আইডি ‘হ্যাক’ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সালমান মোহাম্মদ ওয়াহিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাসুনভা আনোয়ারকে আটক করা হয় বলে জানিয়েছিল পুলিশ।
এর আগে ২৬ মে ইসতিয়াক হাসান নামে এক ব্যক্তি নগরের পাঁচলাইশ থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর ১৭/১৮/২৪/২৫/৩৪/৩৫ ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গার্লস প্রায়োরিটি গ্রুপের এডমিন তাসনুভা আনোয়ার ছাড়াও আসামি করা হয় একই গ্রুপের সাথে সংশ্লিষ্ট আমেনা চৈতী, ফেসবুক হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ, নাদিয়া আকতার রুমিকে। এদের মধ্যে সালমান ওয়াহিদ আগেই গ্রেফতার হয়ে কারাগারে। হাইকোর্ট থেকে জামিনে আছেন অপর এডমিন নাদিয়া আক্তার রুমি। পলাতক আছেন মামলার আরেক আসামি আমেনা আক্তার চৈতি।
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল










