গায়ে আগুন দেওয়া সেই কলেজছাত্রী আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা দগ্ধ কলেজছাত্রী লিজা রহমান। ছবি : সংগৃহীত
রাজশাহীর শাহ মখদুম থানায় অভিযোগ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা দগ্ধ কলেজছাত্রী লিজা রহমান (১৮) মারা গেছেন। আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় লিজার মৃত্যু হয়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গতকাল সোমবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম লিজাকে দেখতে গিয়েছিলেন।
লিজা রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ও রাজশাহী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বামী সাখাওয়াত হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়।
উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর শাহ মখদুম থানার পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই কলেজছাত্রী। এদিন দাম্পত্য কলহ নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর বাইরে এসে তিনি এ ঘটনা ঘটান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা হওয়ায় লিজা শাহ মখদুম থানায় অভিযোগ জানাতে যান। সেখানকার ওসি মাসুদ রানা তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে অভিযোগ করতে বললে সেখানে একটি ডায়রি করেন তিনি। সেখানে নাম-ঠিকানা বলার পর মামলা করবে কি না জানতে চাওয়া হয়। কিন্তু কী করবেন মনস্থির করতে না পেরে বাইরে এসে শরীরে আগুন দেন ওই নারী।
পরে স্থানীয়রা লিজাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এরপর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেই চিকিৎসাধীন ছিলেন লিজা। অবশেষে আজ সকালে মৃত্যুর কাছে হার মানেন এই কলেজছাত্রী।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম





