ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১:২৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

গুগলের নতুন চমক, স্মার্টফোনেই মিলবে গাড়ির চাবি

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজারে এলো গুগলের নতুন চমক। নতুন এই চমকের ফলে গাড়ির চাবি ব্যবহার করা যাবে স্মার্টফোনেই। এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা তাদের ডিজিটাল গাড়ির চাবি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

গুগল ২০২১ সালেই ঘোষণা করেছিল যে তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ব্যবহারকারীরা এই ডিজিটাল চাবি দিয়ে গাড়ি আনলক করার সুবিধা পাবেন। তবে আপাতত কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করছে।

যে কাজ করে এই ফিচার-

ডিজিটাল ভার্সনের গাড়ির চাবি ব্যবহারকারীরা ফোনে শুধুমাত্র একবার ট্যাপ করেই তাদের গাড়ি আনলক করতে পারেন। তবে এর জন্য ডিভাইসটির এনএফসি রেঞ্জের মধ্যে থাকা আবশ্যক।

ডিজিটাল চাবি কিভাবে শেয়ার করবেন

ডিজিটাল গাড়ির চাবি যেমন গুগল ওয়ালেটে সেভ করা যাবে, তেমনই অন্যদের সঙ্গেও শেয়ার করা যেতে পারে। এর মাধ্যমে, গাড়ির মালিকও জানতে পারবেন তার গাড়িটি কোন সময় কে ব্যবহার করেছিলেন।