গুগল আপনার সব কথা শুনছে নাতো?
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল তাদের সফ্টওয়্যার চালিত সমস্ত ফোনেই নিজস্ব সমস্ত পরিষেবা প্রদান করে। এক্ষেত্রে স্মার্টফোনে বিভিন্ন গুগল প্লে পরিষেবাগুলোর সাথে বাই-ডিফল্ট অ্যাক্টিভেট থাকে গুগল অ্যাসিসটেন্ট ফিচারও, যা ইউজারদের ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে দেয়। কিন্তু এই ফিচারের অনেক সুবিধা থাকলেও, অনেকেই এটি ব্যবহার করেন না। আবার অনেক ইউজার দাবি করেন যে, এই গুগল অ্যাসিসটেন্টের মাধ্যমে সংস্থা তাদের কথোপকথনে শুনতে পায় আর সেইসব কথার (পড়ুন ডেটা) ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়।
তা ছাড়া এই ফিচারের কারণে মাইক্রোফোন সবসময় সক্রিয় থাকে। এই সমস্ত কারণ মিলিয়ে স্বাভাবিকভাবেই এই ফিচারটি অফ করে রাখার প্রসঙ্গ চলে আসে। সেক্ষেত্রে আপনিও যদি নিজের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে গুগল অ্যাসিসটেন্ট ফিচার বন্ধ রাখার কথা ভাবেন, তাহলে এমনটা করতেই পারেন–আর সেটা খুব সহজ উপায়েই।
এই সহজ ধাপগুলো অনুসরণ করে অ্যাসিসটেন্ট-এ বন্ধ রাখুন গুগল অ্যাসিসটেন্ট ফিচার-
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার ডিস্যাবেল রাখতে প্রথমে ফোন/ট্যাবলেটে গুগল অ্যাপটি খুলুন।
এরপর ওপরের ডানদিকে প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করুন এবং পরবর্তী মেনু থেকে ‘সেটিংস’ (Settings) অপশনে যান।
এখানে প্রদত্ত ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ অপশনে ক্লিক করুন।
এই সেকশনের সাব-মেনু থেকে ‘জেনারেল’ (General) অপশন নির্বাচন করুন এবং প্রদর্শিত টগলটি বন্ধ করুন। এতে করে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, এই ফিচার বন্ধ করার পাশাপাশি আপনি এর পুরোনো ডেটা বা অ্যাসিস্ট্যান্ট হিস্ট্রি চাইলে মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে myactivity.google.com ওয়েবসাইটটির সাহায্য নিতে হবে। তবে মনে রাখবেন, একবার আপনি ফোনে বা ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করলে, তা পুনরায় সক্রিয় না করা অবধি কিন্তু ভয়েস সার্চ জাতীয় পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহার করা যাবে না অ্যাম্বিয়েন্ট মোড এবং স্ন্যাপশটের মত বৈশিষ্ট্যগুলোও৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


