গুগল ক্রোম নিয়ে সতর্কতা জারি
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম নিয়ে চরম সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। CERT-In সার্চ ইঞ্জিন গুগল ক্রোম এর নির্দিষ্ট কয়েকটি আপডেটের মধ্যে একাধিক ঝুঁকি চিহ্নিত করেছে। ব্যবহারকারীদের সম্ভাব্য নিরাপত্তা সম্পর্কে সতর্ক করেছে।
CERT-In সতর্কতা অনুসারে, ক্রোম ব্যবহারকারীরা বিভিন্ন নিরাপত্তা সমস্যার সম্মুখীন হতে পারে যা তাদের ডেটাকে বিপদে ফেলতে পারে। এই ঝুঁকিগুলির মধ্যে ফিশিং অ্যাটাকও রয়েছে। শুধু তাই নয় Data Breaching এবং ম্যালওয়্যার সংক্রমণও অন্তর্ভুক্ত রয়েছে। তাই জানানো হয়েছে অবিলম্বে এ বিষয়ে সতর্ক থাকা এবং নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।
সতর্কতায় বলা হয়েছে, হ্যাকার বা স্ক্যামাররা আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে পারে। গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে একাধিক দুর্বলতা। যেমন- prompts, Web Payments API, SwiftShader, Vulkan, Video, WebRTC এইসব ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। উইন্ডোজের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171 এর আগের ভার্সন ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন।
অতএব গুগল ক্রোমের সঠিক ভার্সন ব্যবহার করছেন কিনা তা খেয়াল রাখুন। একই সমস্যা দেখা দিচ্ছে MAC বা Linux ইউজারদের ক্ষেত্রেও। এই ধরনের ফাঁদে একবার পা দিলে বিপদ নিশ্চিত। যদি একজন ইউজার গুগল ক্রোমের মাধ্যমে একটি ম্যালিসিয়াস ওয়েবসাইটে যান অজান্তেই হ্যাকাররা সহজেই তথ্য সহ আপনার ডিভাইসটি অ্যাক্সেস করতে পারবে৷
CERT-In অবিলম্বে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ আপনার ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট থাকে তা অবিলম্বে দেখে নিতে বলছেন। না করা থাকলে অবিলম্বে আপডেট করুন। সূত্র: জি ২৪ ঘণ্টা
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






