গুজব ঠেকাতে ফেসবুক-গুগলের বিশেষ পদক্ষেপ
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব ও মিথ্যা ছড়াতে না পারে সেই লক্ষ্যে ফেসবুক-টিকটক-গুগল বিশেষ পদক্ষেপ নিয়েছে।
আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে ডিজিটাল মাধ্যমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রচারণার নামে নিজেদের প্লাটফর্মে গুজব ও মিথ্যা তথ্য ছড়াতে দেবে না ফেসবুক, টিকটক ও গুগল।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন সংক্রান্ত মিথ্যা কিংবা উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কাজ করছেন ৪০ হাজার কর্মী। নির্বাচনসংশ্লিষ্ট যে কোনো তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৮ নভেম্বর, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন নিয়ে পলিসি ঘোষণা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারা বলছে, ফেসবুক, ইনস্টাগ্রামে নির্বাচনী প্রচারণা নিরাপদ করতে ৪০ হাজার কর্মী কাজ করছে। এসব কর্মী নির্বাচনী প্রক্রিয়া কিংবা ভোট প্রদানে ভোটারদের বাধা, উস্কানিমূলক বক্তব্য যা দ্বারা দাঙ্গা-হাঙ্গামা তৈরি হয় এসব কনটেন্ট চোখে পড়লে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টিকটক জানিয়েছে, নির্বাচনে সরাসরি মিথ্যা তথ্য, সহিংসতা এবং বিদ্বেষমূলক বক্তব্যের প্রচার নিয়ন্ত্রণে কমিউনিটি গাইডলাইনসে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। প্রার্থীর যোগ্যতা, ভোটার নিবন্ধন, ব্যালট গণনা ও নির্বাচনের ফলসহ আরও অনেক বিষয় নীতিমালার আওতায় পড়বে। সব নিয়মের ভিত্তিতে নির্বাচনসংশ্লিষ্ট বিভ্রান্তিকর তথ্য দ্রুত সরিয়ে দেবে প্ল্যাটফর্মটি। শুধু বাংলাদেশিদের জন্য নির্বাচনের সঠিক তথ্য জানাতে ‘বাংলাদেশ ইলেকশন সেন্টার’ নামে হাব তৈরির কথা জানিয়েছে টিকটক।
বিটিআরসি বলছে, গত আগস্ট ও সেপ্টেম্বরে ফেসবুক, টিকটক ও গুগলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তাতে সাড়া দিয়েছে প্রতিষ্ঠানগুলো।
বিটিআরসির কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী বলেছেন, নির্বাচন ঘিরে মিথ্যা তথ্য ছড়িয়ে অরাজকতার ঘটনা এর আগে অনেকে দেখা গেছে। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এগুলো ছড়ায়। এতে দেশের শান্তি বিঘ্নিত হয়। কিন্তু এবার ফেসবুক-গুগল সজাগ আছে। আমাদের সঙ্গে কথা হয়েছে। গুজব বা সহিংসতামূলক কোনো কনটেন্ট দেখলেই তারা দ্রুত তা সরিয়ে ফেলবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






