গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলীয় সাংবাদিককে গ্রেফতার করেছে চীন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক চ্যাং লেইকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেছে বেইজিং। প্রায় ছয় মাস আগে তিনি হঠাৎ করে চীন থেকে উধাও হয়ে যান।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিদেশে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহের’ অভিযোগে লেইকে গ্রেফতার দেখানো হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, চীনের কর্তৃপক্ষ জানিয়েছে বিদেশে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহের অভিযোগে লেইকে গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। গত আগস্টে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।
গত আগস্ট মাসে লেইকে তুলে নেয় কর্তৃপক্ষ। এরপর তাকে ‘নির্দিষ্ট স্থানে আবাসিক নজরদারি বা আরএসডিএল’ এ রাখা হয়। এ ধরনের বন্দিদশায় একজন ব্যক্তিকে তার পরিবার বা আইনজীবীর সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ না দিয়ে ছয় মাস পর্যন্ত আটকে রাখা হয়।
লেইয়ের পরিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) জানিয়েছে, তার দুই সন্তান এখন মেলবোর্নে তাদের দাদীর কাছে আছে। তবে তাদের মায়ের নিখোঁজ হওয়ার পর থেকে ভেঙে পড়েছে লেইয়ের সন্তানরা।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




