ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

গৃহকর্মীর কাজে যেয়ে সৌদিতে জিম্মি, ২৪ নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সৌদি আরবে ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে আরআর শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

একটি  রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে এমন খবর পেয়ে দূতাবাস তাদের উদ্ধার তৎপরতা শুরু করে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের দ্রুত উদ্ধার করে দেশে প্রেরণ করার জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক বিবৃতিতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি রিক্রটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজের মাধ্যমে উক্ত নারী কর্মীদের সৌদিতে এনে নিয়োগ কর্তাদের বাসায় কাজে প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে।

পরিবারের সঙ্গে তাদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোন চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। 

দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট এজেন্সি বাধা প্রদান করে।

এ প্রেক্ষিতে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ২৪ নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

অভিযুক্ত সৌদি রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে প্রেরণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।