ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ২০:৩৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

গোলাম সারওয়ারের প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৫ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।


প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে গোলাম সারওয়ারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।


এর আগে বাদ জোহর জাতীয় প্রেসক্লাব চত্বরে এই বিশিষ্ট সাংবাদিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশ নেন।


গোলাম সারওয়ার গত ১৩ আগস্ট রাত ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।