গোল্ড মেডেল পেলেন শাবিপ্রবির গণিত বিভাগের ১১ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ১১ জন শিক্ষার্থী পেয়েছেন গোল্ড মেডেল।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণ পদক তুলে দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শাবিপ্রবি'র গণিত বিভাগের কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে এ গোল্ড মেডেল প্রদান করা হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্নাতকোত্তরে (২০১৬) পেয়েছেন উম্মে তাহেরা, স্নাতক (২০১৭) ও স্নাতকোত্তর থিসিসে (২০১৯) পেয়েছেন শিফা বেগম, স্নাতকোত্তর থিসিসে (২০১৭) পেয়েছেন রিনা পাল, স্নাতকোত্তরে (২০১৭) পেয়েছেন মোহাম্মদ শাহ নেওয়াজ ভূঁইয়া, স্নাতক (২০১৮) ও স্নাতকোত্তরে (২০২০) পেয়েছেন সৈয়দ ইমাম মাহদী, স্নাতকোত্তর থিসিসে (২০১৮) পেয়েছেন ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তরে (২০১৮) পেয়েছেন রুমা আক্তার, স্নাতক (২০১৯) এবং স্নাতকোত্তর থিসিসে (২০২১) পেয়েছেন নাসরিন আক্তার তানিয়া, স্নাতকোত্তরে (২০১৯) পেয়েছেন মোহাম্মদ নোমান, স্নাতকে (২০২০) পেয়েছেন মো. এবাদুর রহমান, স্নাতকোত্তরে (২০২০) পেয়েছেন মো. শহিদুল ইসলাম।
শাবিপ্রবি,র গণিত বিভাগ প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদের সভাপতিত্বে এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগের সময়গুলোতে সেরাদের সেরা শিক্ষার্থীরা গণিত নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমান সময়ে গণিতের প্রতি সবার অনীহা, অবহেলা, তবে সেটা আমাদের কাটিয়ে উঠা প্রয়োজন। বর্তমানে বিজ্ঞানের দিকে শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। তাই গণিতে প্রতি আগ্রহ বাড়াতে আমাদের সেভাবে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, এ এফ মুজিবুর রহমান ট্রাস্টি বোর্ড শিক্ষার্থীদের কল্যাণে যে সহযোগিতা করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। পরিশেষে গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপাচার্য।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






