গোসলের ভিডিও ধারণ, ফেঁসে যাচ্ছেন আইনজীবীর স্বামী!
অনলাই্ন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
বাথরুমে শাওয়ারের নিচে গোসলের সময় আয়ার নগ্ন ভিডিও ধারণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নিউ ইয়র্কের এক প্রসিকিউটরের স্বামী। ঘটনার শিকার ওই আয়ার নাম ভ্যানেসা রিভাস (২৩)। প্রসিকিউটরের নাম লরেন অ্যাঞ্জেলো সেলজার। তিনি একজন সহকারী জেলা অ্যাটর্নি। আর তার স্বামীর নাম ম্যাথিউ সেলজার।
ভ্যানেসার দাবি, গত ২৩ জানুয়ারি তিনি প্রসিকিউটর লরেন অ্যাঞ্জেলো সেলজার ও তাঁর স্বামী ম্যাথিউ সেলজারকে হাতেনাতে ধরে ফেলেন। ম্যানহাটন অ্যাপার্টমেন্টে বাথরুমে গোসলের সময় তাঁরা ভিডিওচিত্র ধারণ করেন তাঁর।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে ভ্যানেসা বলেন, 'আমি বাথরুমের ভেতর একটি গোপন ক্যামেরা এবং একটি কালো রঙের আই-ফোন চার্জার দেখতে পাই।' তিনি বলেন, 'আমি ব্যাপারটি দেখে অবাক হই, মুহূর্তে আমি সেটি সকেট থেকে বের করে দেখি তাতে আমার সর্বশেষ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছে।'
ভ্যানেসা আরও বলেন, তিনি ক্যামেরাটি অ্যাঞ্জেলো সেলজারকে দেখালে তিনি বিষয়টি অস্বীকার করেন। অ্যাঞ্জেলো জানান, ক্যামেরার বিষয়টি তাঁর জানা নেই। এ সময় তাঁদেরকে পুলিশের ভয় দেখান ভ্যানেসা। এরপর অ্যাঞ্জেলো ক্যামেরাটির মেমোরি কার্ড চান ভ্যানেসার কাছে। না দিলে তিনিও পুলিশের ভয় দেখান ভ্যানেসাকে। ভ্যানেসা তাতে রাজি না হননি। পরে পুলিশ এসে তাঁকে ওই অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে যায়।
এরপর লরেন অ্যাঞ্জেলোর মা সাবেক ম্যানহাটন ক্রিমিনাল কোর্টের বিচারক ইলিন কোরেজ ভ্যানেসাকে অর্থের লোভ দেখান। ভ্যানেসাকে তিনি বলেন, ক্যামেরা থেকে ভিডিওটি মুঁছে ফেললে তাঁর হারানো চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তবে তাতেও রাজি হননি ভ্যানেসা। পরে তিনি মামলা দায়ের করেন ওই দম্পতির বিরুদ্ধে।
আদালতের একজন মুখপাত্র বলেন, ভ্যানেসাকে অর্থের লোভ দেখিয়ে ভিডিওটি মুঁছে ফেলতে যে রাজি করানোর চেষ্টা করা হয়েছিল তার প্রমাণ মিলেছে তদন্তে। এ ছাড়া অ্যাঞ্জেলোর স্বামী ম্যাথিউ সেলজারের যুক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় জুডিশিয়াল হিয়ারিং কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলোর মা কোরেজ।
আদালতে ঘটনা প্রমাণিত হলে যৌন অপরাধের দায়ে ওই প্রসিকিউটরের স্বামী ম্যাথিউ সেলজারের চার থেকে সাত বছর জেল হতে পারে।
সূত্র : ডেইলি টেলিগ্রাফ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











