ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২০:৩৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

গ্রহণযোগ্য নির্বাচনের প্রত‌্যাশা বিরোধী দলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, এ প্রত‌্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।


বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করা হয়েছে। সে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশন আগামীতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে, এটাই সকলের প্রত্যাশা। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ওপর ন্যস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করবেন।’

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, ‘নির্বাচন বিষয়ে জনগণের আস্হা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সে দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।’