গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ক্রমশ সচল হতে শুরু করেছে। তিনটি জায়গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার পর গ্রামীণফোনের এই নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
তিনি জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
ওই সময় গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






