ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:৩১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

গ্রামে থেকেই মানুষ এখন শহরের সুবিধা পাবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গ্রামে থেকেই মানুষ এখন শহরের সুবিধা পাবে। সেই লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
 
সোমবার নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার অর্থ ও শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় কৃষিমন্ত্রীর সাথে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।