গ্রীনল্যান্ডে তাপমাত্রা বেড়ে গেছে, আতঙ্কিত বিশেষজ্ঞরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
গ্রীনল্যান্ডে তাপমাত্রা বেড়ে গেছে। ডেনিশ মেটেওরোলজিক্যাল ইনস্টিটিউট (ডিএমআই) বুধবার বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
রাজধানী এবং বৃহত্তম শহর নুউক-এ গত ২০ ডিসেম্বর ১৩ ডিগ্রী সেলসিয়াস (৫৫ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যান্য বছরে এ সময়ের গড় তাপমাত্রা ছিল মাইনাস ৫.৩ সেন্টিগেড। খবর এএফপি’র।
ডিএমআই বলেছে, উত্তরাঞ্চলে কানাক অঞ্চলে তাপমাত্রা ৮.৩ সেন্টিগ্রেডে পৌঁছেছে। সেখানে মৌসুমের গড় তাপমাত্রা হচ্ছে মাইনাস ২০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে, দ্বীপে রেকর্ডকৃত তাপমাত্রা পূর্বের রেকর্ড ভেঙেছে কিনা ডিএমআই তা জানায়নি।
ডিএমআই-র জলবায়ুবিদ ক্যারোলিন ড্রস্ট জেনসেন এএফপিকে ই-মেইল বার্তায় বলেছেন, আমরা যে উচ্চ তাপমাত্রা দেখছি তার কারণগুলোর মধ্যে একটি হল ফোহন আবহাওয়া পরিস্থিতি। এই ধরণের উষ্ণ বাতাস সাধারণত বিশ্বের বৃহত্তম এই দ্বীপে বয়ে যায়।
তিনি বলেন এটি কিছুটা অস্বাভাবিক যে, বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘ সময় ধরে তা বয়ে যাচ্ছে।
তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত যা আমরা বর্তমানে গ্রীনল্যান্ডে পর্যবেক্ষণ করছি।
গ্রীষ্মকালে গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বিশাল অঞ্চল জুড়ে হিমবাহগুলোর ক্ষতি করছে। কখনো কখনো হিমবাহগুলোর আট বিলিয়ন টন বরফ গলে যাওয়ার রেকর্ড রয়েছে যা গ্রীষ্মকালের সাধারণ গড়ের দ্বিগুণ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









