গ্লাসগোতে প্রত্যাশার সম্মেলন শুরু, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
বাতাসে গ্রিনহাউস গ্যাস কার্বনের নির্গমন কমাতে বিশ্বের ধনী দেশগুলো কি একটি কার্যকর চুক্তিতে পৌঁছাবে- এ রকম এক উদ্বেগ নিয়ে আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কিংবা তাদের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
সম্মেলনে যোগ দিতে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৯টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু এ পরিবর্তনের জন্য দায়ী গ্যাস নির্গমনের তালিকায় একেবারেই নিচে। এক্ষেত্রে যারা গ্রিনহাউস গ্যাস নির্গমনে এগিয়ে আছে, তাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বাংলাদেশ।
বিবিসির খবরে বলা হয়, সম্মেলনের প্রথম দিন রোববারে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) করা জলবায়ু সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
জ্বীবাশ্ম জ্বালানীর ব্যাপক ব্যবহারের কারণে ক্রমেই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নেয়া হয়, তবে জলবায়ু বিপর্যয় নেমে আসতে পারে।
ডব্লিউএমও-এর প্রতিবেদনে চলতি বছরের বৈশ্বিক তাপমাত্রা আগের বছরগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এ তথ্যগুলো বিশ্ব নেতাদের জানানো হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সাম্প্রতিক বছরগুলোতে ঝড়-জলোচ্ছ্বাস, দাবানল, তাপপ্রবাহ বেড়েছে। গত দশকটি ছিল রেকর্ড পরিমানে উষ্ণ। এ কারণে দ্রুত পদক্ষেপ নেয়ার একটা জোর তাগিদ থাকছে সম্মেলনে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










