ঘরেই যেভাবে তৈরি করবেন চিকেন স্যান্ডউইচ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ছোট-বড় সবারই পছন্দের এক ফাস্টফুড হলো চিকেন স্যান্ডউইচ। বেশিরভাগ মানুষই ফাস্টফুডের দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খান মজাদার এই খাবার। তবে ঘরেও কিন্তু আপনি এই পদ তৈরি করতে পারেন। তাও আবার স্বাস্থ্যকর উপায়ে ও কম পরিশ্রমেই। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. চিকেন থাই চামড়া ও হাড় ছাড়িয়ে নিতে হবে পরিমাণমতো
২. ব্রাউন সুগার ২ টেবিল চামচ
৩. প্যাপরিকা ১ চা চামচ
৪. জিরা বাটা ৩/৪ চা চামচ
৫. শুকনো মরিচ বাটা আধা চা চামচ
৬. আদা বাটা ১/৪ চা চামচ
৭. লবণ ১/৮ চা চামচ
৮. তেল ২ চা চামচ
৯. পেঁয়াজ কুঁচি আধা ১/২ কাপ
১০. মরিচ গুঁড়া ১ চা চামচ
১১. রসুনের গুঁড়া আধা চা চামচ
১২. কেচাপ ১ কাপ
১৩. ভিনেগার ২ টেবিল চামচ ও
১৪. বার্গার বান ৮টি টোস্ট করে নিতে হবে।
পদ্ধতি
প্যান কিংবা গ্রিলকে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিন। তারপর ১-৭ নম্বরের সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে মেখে নিন মেরিনেটের জন্য। অন্তত আধা ঘণ্টা চিকেন মেরিনেট করে রাখুন।
তারপর গ্রিলে চিকেন রেখে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে চিকেনটি উল্টে দিন। রান্না হয়ে গেলে ৫ মিনিট কিছুটা ঠান্ডা হতে দিন। তারপর দু’টি কাঁটাচামচ দিয়ে মাংসগুলো ছিঁড়ে নিন।
এবার সস তৈরির পালা। এজন্য প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। এবার এতে পেঁয়াজ ভেজে নিন। তারপর সামান্য চিনি ও বাকি উপকরণগুলো (কেচাপ ও ভিনেগার বাদে) মিশিয়ে নিন।
৩০ সেকেন্ড রান্না করে কেচাপ ও ভিনেগার যোগ করুন। তারপর আঁচ কমিয়ে ১০ মিনিটের মতো জ্বাল দিন, যাতে সসটি ঘন হয়ে আসে। এতে চিকেন দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন।
এবার প্রতিটি বানের নিচের অংশে ১/৩ কাপ চিকেন এর মিশ্রণ নিন, তার ওপর বানের ওপরের অংশটি রাখুন। অনেকে স্যান্ডউইচে শসা বা পেঁয়াজের টুকরা খেতে পছন্দ করেন, চাইলে সেগুলিও দিয়ে নিতে পারেন।
ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন স্যান্ডউইচ। ঘরেই খুব সহজে এই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন আপনিও।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








