ঘরোয়া উপায়ে কমান সাইনাসের মাথাব্যথা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সাইনোসাইটিস হলো খুলির মধ্যে থাকা কিছু ফাঁকা জায়গা। চোখের পেছনে ও নাকের হাড়ের দুই পাশে এরকম ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গায় সর্দি জমে সাইনোসাইটিস হয়। যাকে অনেকে সংক্ষেপে সাইনাসের ব্যথাও বলে থাকেন।
সাইনোসাইটিস হওয়ার কোন বয়স নাই। এর ফলে প্রচন্ড মাথাব্যথা হয়। সাইনোসাইটিসের মাথাব্যথা সাধারণত কপালে, গালের দুই দিকে ও চোখের পেছনে অনুভূত হয়। মাথাব্যথার সাথে কাশি বা জ্বরও থাকতে পারে। সাধারণত গরমে অতিরিক্ত ঘেমে গেলে, বৃষ্টিতে ভিজলে কিংবা ঠান্ডা লাগলে সাইনোসাইটিস বেড়ে যায়।
এই ব্যথা শুরু হলে সর্দি বের না হওয়া পর্যন্ত চলতে থাকে৷ ব্যথা নিরাময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাই ভালো।
তবে ঘরোয়া কিছু উপায় জেনে নিলে সাইনোসাইটিসের মাথাব্যথায় অনেকটা উপকার পাওয়া যায়।
গরম পানির ভাপ:
সাইনাসের সমস্যায় ভুগলে গরম পানির ভাপ নেওয়া অত্যন্ত কার্যকরী। কিছুক্ষণ ভাপ নিলে নাকের বন্ধ ভাবটা কেটে যায়। ফলে কিছুটা আরাম হয়। উষ্ম গরম পানি দিয়ে গোসল করলেও অনেকসময় ব্যথা কমে যায়। এছাড়া নাক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরী। হালকা গরম পানি ব্যবহার করে নাক থেকে সর্দি পরিষ্কার করলে উপকার পাবেন।
সাইনোসাইটিসের ব্যথা অনেক তীব্র হয়। ব্যথা অতিরিক্ত বেড়ে যাওয়ার আগেই গরম পানিতে কাপড় ভিজিয়ে কপাল, চোখ ও নাকে সেক দিন। দিনে দুই থেকে তিনবার এভাবে সেক দিলে ব্যথায় উপকার পাবেন।
মসলাযুক্ত খাবার:
কিছু গবেষণায় দেখা গেছে, মসলাযুক্ত খাবার সাইনোসাইটিসের ব্যথার তীব্রতা কমায়। বিশেষত, ঝাল খাবারে ব্যথায় উপকার পাবেন। তবে শুকনো মরিচের গুঁড়াযুক্ত খাবারে অনেকের গ্যাষ্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই রান্নায় কাঁচা মরিচ ব্যবহার করুন। এতে ঝালও পাবেন আবার স্বাস্থ্যেরও কোন ক্ষতি হবে না। কেউ রান্নায় বেশি ঝাল ব্যবহার করতে না চাইলে খাবারের সাথে একটি কাঁচা মরিচ খেতে পারেন।
পছন্দের গান শুনুন:
সুইডেনের এক গবেষণায় দেখা গেছে, পছন্দের গান শুনলে সাইনাসের মাথাব্যথার তীব্রতা কমে। কারণ, পছন্দের গানে মগ্ন হলে নিঃশ্বাস চলাচল ভাল হয়। এতে মাথাব্যথার তীব্রতা কমে। তাই সাইনাসের ব্যথায় মন দিয়ে পছন্দের গান শুনুন। ব্যথাও কমবে, সময়টাও ভালো কাটবে।
পর্যাপ্ত পানি পান:
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। বেশি করে পানি খেলে ভেতরে জমে থাকা কফ বা শ্লেষ্মা সহজে বেরিয়ে যেতে পারে। সেই সাথে সবধরনের এ্যালকোহল এড়িয়ে চলতে হবে।
খেতে পারেন দারুচিনি:
দারুচিনি সাইনোসাইটিসের ব্যথায় খুব উপকারী। দারুচিনির ঝাঁঝালো স্বাদ ভালো লাগবে। কিছুটা মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে খেতে পারেন। এ ছাড়া দারুচিনি গুঁড়ার সাথে সামান্য পানি মিশিয়ে কপালে মালিশও করতে পারেন। এতেও অনেকটা উপকার পাবেন।
মনে রাখা ভালো, সাইনোসাইটিসের মাথাব্যথায় ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক খাবেন না।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ





