চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ এএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পুরান ঢাকার চকবাজারের মোগলটুলি এলাকার ‘মনসুর খান প্লাজা’য় লাগা ভয়াবহ আগুন টানা ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সূত্রপাত হওয়া এই আগুন দিবাগত রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে ভবনটির ছয়তলায় থাকা বিভিন্ন পণ্যের গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ভবনের ছয়তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং খবর পেয়ে ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ভবনটিতে ভ্যানিটি ব্যাগ, ছাতা, প্রসাধনী সামগ্রী ও গ্যাসলাইটারের মতো দাহ্য পণ্যের পাইকারি দোকান ও গুদাম থাকায় আগুন দ্রুত পঞ্চম ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে।
আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাসহ প্রায় আড়াইশ মানুষ যোগ দেন। দীর্ঘ সময় ধরে ধোঁয়া ও উত্তাপের মধ্যে কাজ করতে গিয়ে দুই ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব, গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থের উপস্থিতি এবং মোগলটুলির সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
এদিকে, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। এমন ঝুঁকিপূর্ণ ভবনের জন্য রাজউকের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের সময় পানির সংকট দূর করতে এলাকার টিকে থাকা পুকুরগুলো সংরক্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থা নতুন করে সংস্কারের আশ্বাস দেন ডিএসসিসি প্রশাসক।
- মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার
- মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি?
- ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি
- শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান
- সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত
- পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
- হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার
- নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস
- নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের
- দেশের বাজারে কমল সোনার দাম
- ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
- এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
- চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতি
- বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
- আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
- দেশের বাজারে কমল সোনার দাম
- পূজায় অপুর প্রিয় খিচুড়ি-লাবড়া, রইল রেসিপি
- কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান
- পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে
- তাজমিন হত্যা: হোটেল কর্মচারী রাজু আটক
- পূজার রান্না: নারকেল দিয়ে বুটের ডাল ও দুধ শুক্তো
- সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কুমার গ্রেপ্তার
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
- সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
- নারী শিক্ষার অগ্রদূত কবি কামিনী রায়ের জন্মদিন আজ
- মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি?
- দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন






