চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩০ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।
দুজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুজনই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চমেকে ভর্তি হন। ওইদিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। অপরদিকে একইদিন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু।
এ দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালের।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










