ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১০:২০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

চট্টগ্রামে মোবাইলে ভিডিও চালু রেখে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

ঝুমুর মনি তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।

ওসি রফিকুল ইসলাম বলেন, মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে মোবাইলে ভিডিও চালু করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আলী আকবর বলেন, গত ৫ মাস আগে ফটিকছড়ির ভুজপুর থানার শুয়াবিল এলাকার এক প্রবাসির সাথে পরিবারের অজান্তেই আকদ হয় তার। এর মধ্যে প্রবাসি ওই ব্যক্তির সাথে ঝুমুর মনির ফোনালাপ হয়। তবে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় তার মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।