ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:১১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম টেস্ট: এগিয়ে থাকলেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

 চট্টগ্রাম টেস্ট জয়ের দারুণ সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। বলা যায় চতুর্থ দিনের প্রথম সেশনেও এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেরি হয়নি পাকিস্তানের। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিলো সফরকারীরা।

বাংলাদেশের দেয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই খেলা শেষ করেছে পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিককে ৭৩ রানে ফেরানো গেলেও আবিদ আলী খেলেন ৯১ রানের ইনিংস। তবে দলীয় ১৭১ রানের মাথায় তাইজুল ইসলামের বল লাইন মিস করে এলবিডব্লু হয়ে ফিরতে হয় সাজঘরে। শেষ পর্যন্ত বাবর আজম ও আজহার আলীর ব্যাটে ভর করে অনায়াস জয় তুলে নিলো পাকিস্তান।