ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৩:২৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

চট্টগ্রাম-সিলেট রুটে ফের চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ৮ জানুয়ারি থেকে ফ্লাইট চালু হতে যাচ্ছে। অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মাঝে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পথে আবার ফ্লাইট চালু করা হচ্ছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সপ্তাহের প্রতি শনি ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছাড়বে। ফ্লাইটটি সিলেটে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট প্রতি শনি ও বুধবার বেলা ১টায় ছাড়বে। ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, ‌‌৮ জানুয়ারি সপ্তাহের দুদিন চট্টগ্রাম-সিলেট রুটে সরাসরি বিমানের ফ্লাইট পুনরায় শুরু হবে। ফলে দুই নগরীর মধ্যে দ্রুত যোগাযোগ সম্ভব হবে।

জানা গেছে, চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের একমুখি ভাড়া সর্বনিম্ন প্রায় ৪ হাজার টাকা। ছোট আকারের ড্যাশ উড়োজাহাজের বিমানে পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টা ১০ মিনিট।

বর্তমানে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় তিনটি বিমান সংস্থা, চট্টগ্রাম সৈয়দপুর, যশোর রুটে ইউএস বাংলা এয়ারলাইনস ফ্লাইট চলাচল করলেও চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট চলছে কেবল বাংলাদেশ বিমানের।

এর আগে ২০২১ সালের মার্চে এই রুটে প্রথম ফ্লাইট চলাচল শুরু হয়েছিল। মহামারির প্রকোপ বাড়ায় অভ্যন্তরীণ অন্য রুটের মতো গত আগস্টে ২০২১ সালে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছিল।