চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে বলে উল্লেক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দক্ষ জনশক্তি গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। শিল্পখাতে পরিবর্তন আসছে বার বার। এখন আসছে চতুর্থ শিল্পবিপ্লব। তার উপযোগী করে আমাদের মানবসম্পদ গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব আগমনের যে বার্তা আমরা পাচ্ছি, এখন থেকে যদি সেভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারি তাহলে ওই জায়গাটা আমরা ধরতে পারব না। কাজে সেভাবে মাথা রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অর্থনীতি তো কৃষিভিত্তিক। সঙ্গে সঙ্গে শিল্পায়নেও যেতে হয়। আমরা শিল্পায়নে যাচ্ছি কিন্তু একটা পরিকল্পিতভাবে যদি না যাই, আমার ছোট জায়গায় লোক সংখ্যা বেশি সেটা মাথা রেখেই আমরা ১০০টা শিল্পাঞ্চল গড়ে তুলেছি। এর বাইরে কেউ শিল্পাঞ্চল করতে পারবে না। এসব অঞ্চলে পরিবেশ রক্ষা থেকে শুরু করে সব ধরনের সুবিধা আমরা করে দিচ্ছি। দেশি-বিদেশি বিনিয়োগ যেন হয়। যাতে আমাদের কৃষি জমি বেছে যায়। সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি।
সরকারপ্রধান বলেন, পৃথিবীর সব দেশে অ্যালামনাই থেকে তারা সহায়তা নেয়। একটা নভেল ফান্ড তৈরি করে তারা যদি টাকা দেয়, সেই টাকাটা বিশ্ববিদ্যালয় পরিচালনা ক্ষেত্রে কীভাবে ব্যয় করা যায়, সেভাবে চিন্তা করে যদি কাজ করা যায়, আমার মনে হয় তাহলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না।
তিনি বলেন, বিভিন্ন অঞ্চলভিত্তিক যে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, সবাইকে যদি একটু সম্পৃক্ত করে রাখা যায়। তারা সেখানে সহযোগিতা করতে পারে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার বিশ্ববিদ্যালয় চালানোর জন্য আমি একটা ফান্ড তৈরি করব। সেভাবে আমরা কিছু কাজ করব। সেটা করতে পারলে বিশ্ববিদ্যালয় অনেকটাই নিজের পায়ে দাঁড়াতে পারে।
শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা কার্যকর করতে আরও দুইটা বছর সময় নিয়েছি। করোনাকালীন অতি মহামারি, এখন আরও সমস্যা সৃষ্টি হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। তবুও ২০২৬ সালের মধ্যে আমরা আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে। সেই যাত্রা থেকে নিয়ে ২০৪১ সালে মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে উঠবো।
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি











