চরাঞ্চলে বাদাম চাষে ধুম পড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বগুড়ার চরাঞ্চলে বাদাম চাষে ধুম পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, খুব অল্প খরচে চিনা বাদাম চাষ হয়ে থাকে বগুড়ার চরাঞ্চলে। এই সময়টাতে বন্যার পানি নেমে যায়। চরাঞ্চলে পলি পড়েছে তাই বাদাম চাষের জন্য জমি এখন সম্পূর্ন উপযোগী। যমুনার চরের কৃষকদের মধ্যে এখন বাদাম চাষের ধুম পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, চরাঞ্চলে বাদাম চাষ হয়ে থাকে। এতে উৎপাদন খরচ কম ও লাভ অনেক বেশি হয়। এতে সার প্রয়োজন হয় না এবং সেচ খরচ খুবই কম ।জমিতে নিড়ানী ছাড়াই বাদাম চাষে অধিক লাভ হওয়ায় এখন চরাঞ্চলের মানুষের আর্থিক স্বচ্ছলতার পথ হিসেবে বাদাম চাষই প্রাধান্য পাচ্ছে।
কৃষি কর্মকর্তারা আরো জানান, জেলার তিনটি উপজেলায় রবি মৌসুমে বাদাম চাষ হয়ে থাকে। এবার জেলার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার চরাঞ্চলের ১৩শ‘ হেক্টর জমিতে বাদাম চাষ হচ্ছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩ হাজার মেট্রিক টন।
দেখা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা, ধারা বর্ষা, বোহাইল, ছোনপচা, ধুনট উপজেলার শহড়াবাড়ীচরসহ দুই উপজেলার চরগুলোতে বাদাম চাষে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা।
সারিয়াকান্দি উপজেলার ছোনপচা চরের কৃষক সামাদ মন্ডল জানান, খুব কম খরচেই বাদাম চাষ করা যায়। চাহিদাও বেশী, দামও বেশী। বাজারে নিতে হয় না, বিভিন্ন জেলা থেকে এসে জমি থেকেই কিনে নিয়ে যায়।
ধুনটের শহড়াবাড়ী চরের সোলইমান আলী জানান, বিঘা প্রতি প্রায় ৭মণ বাদাম উৎপাদন হয়। গত বছর জমি থেকে বিক্রি করেছি ৬ হাজার টাকা দরে।
একই চরে আবুল হোসেন, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাদাম বোনার কাজে ব্যস্ত। আবুল হোসেন জানান, ২০ শতক জমিতে বাদাম বুনেছি। আশা করছি ভাল দাম পাবো।
বগুড়া কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচলক এনামুল হক জানান, বগুড়ার সারিয়াকান্দী ,ধুনট ও সোনাতলা উপজেলার চরে ১৩শ’ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ৩ হাজার মেট্রিকটন।
তিনি আরও জানান, কম খরচে অধিক লাভের জন্য দিন দিন বাদাম চাষ বাড়ছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল হামিদ জানান, বেলে- দোয়াশ মাটিতে বাদাম চাষ ভালো হয়। চরের মাটি বাদাম চাষ উপযোগী। তাই সারিয়াকান্দি এবং ধুনটের যমুনার চরাঞ্চলে বাদাম চাষ ভালো হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



