চলছে মেট্রোরেলের সমন্বিত ট্রায়াল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আগামী ডিসেম্বরের মধ্যেই বাণিজ্যিক যাত্রায় যাবে মেট্রোরেল। এ উপলক্ষে দিনরাত চলছে সমন্বিত ট্রায়াল। গুরুত্বপূর্ণ এ ব্যবস্থাপনার জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। আর সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিনশ সদস্য চেয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
এ বিষয়ে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রকল্পের জন্য আলাদা আইলশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় সাড়ে তিনশ সদস্য চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, এক বছরের পরিচালন ব্যয়ের জন্য দরকার এক হাজার কোটি টাকা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সেই অর্থের জন্য আবেদনও করা হয়েছে।
যে দশটি ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে মেট্রোরেল, দিনরাত চলছে তার সমন্বিত ট্রায়াল রান। সব শেষ পরীক্ষামূলক চলাচলও হবে এ মাসেই। কর্তৃপক্ষ বলছে, ১৫ দিন সময় নিয়ে সেই পাঠ চুকিয়ে ফেলবেন তারা।
প্রথম যাত্রায় নয়টি স্টেশনের মধ্যে এরই মধ্যে সব কয়টির কাজ প্রায় শেষ। চলছে ভেতরের কাজ। প্রথম তিনটি স্টেশনে সাইনেজ বাদে বাকি সবই পুরোপুরি তৈরি। বসেছে টিকিট বুথও।
এদিকে আগামী ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে মেট্রোরেল চালু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











