চলতি মাসে ৩ লঘুচাপ, বন্যার আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
এর প্রভাবে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে।
নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- বাংলাদেশে ভিভোর নতুন ৫জি ফোন
- নরসিংদীর ‘মধু’ আনারসে চাষির মিষ্টি হাসি
- আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জন কন্যাশিশু
- চলতি মাসে ৩ লঘুচাপ, বন্যার আভাস
- দূষণের শীর্ষে আজ মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১১০
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটি গেল ঘটনাস্থলে
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া








