চলন্ত গাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
প্রাইভেট কারে ঘুরে ঘুরে চলন্ত গাড়িতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। গ্রেপ্তার দুইজন পেশায় গাড়ি চালক।
গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তার এক বন্ধুর সাথে ৭ নং সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুইজনকে সিজান, রায়হান তাদের আরও দুই বন্ধুসহ আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে তাদের অভিভাবককে জানাবে বলে ভয় দেখান।
এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে সেখান থেকে গেলে তারা চারজন ভুক্তভোগী তরুণীকে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন গ্রেপ্তারকৃতরা। একপর্যায়ে চলন্ত ওই গাড়িতে চারজন মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করে ভুক্তভোগীকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেয়। পরে ভুক্তভোগী তরুণী উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত সিজান ও রায়হানকে গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, মামলার আসামিরা প্রত্যেকেই গাড়ি চালক। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


