চলন্ত ট্রেনের সামনে নারীকে ধাক্কা! অপরাধী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
হাড় হিম করা এক ভাইরাল ভিডিও হয়েছে। মেট্রো স্টেশনে অন্য যাত্রীদের মতোই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এক নারী। ঠিক যখন বিদ্যুৎ গতিতে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, সেই সময় এক যুবক ওই নারীকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন রেললাইনে চলন্ত ট্রেনের সামনে। তাৎক্ষণিক ব্রেক কষে ট্রেন দাঁড় করাতে পারলেন চালক। প্রাণে বেঁচে গেলেন ভাগ্যবতী সেই নারী।
বেলজিয়ামের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। ভয়ংকর কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অন্য যাত্রীদের ভিড়ের মধ্যেই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এক নারী। ট্রেন প্ল্যাটফর্মের কাছাকাছি আসতেই ওই নারীকে পেছন থেকে ধাক্কা মারলেন এক যুবক। নিজেকে সামলাতে পারেননি ওই নারী। তিনি মেট্রোর লাইনে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু মেট্রোর চালকের তৎপরতায় বেঁচে যান তিনি। ফুট খানেক দূরত্বে থমকে দাঁড়ায় ট্রেন।
এই ঘটনায় সামান্য আহত হয়েছেন ওই নারী। আচমকা ট্রেনের গতিরুদ্ধ করায় আহত হয়েছেন মেট্রোর চালকও। তবে দু’জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ব্রাসেলস ইন্টারন্যাশানাল ট্রান্সপোর্ট কোম্পানির মুখপাত্র গাই স্যাবলন বলেন, ‘চালক অত্যন্ত কুশলতার পরিচয় দিয়েছেন। তবে শক পেয়েছেন, একই অবস্থা হয়েছে ভুক্তভোগী নারীর।’
এদিকে, অভিযুক্ত যুবক ঘটনার পরেই ব্রাসলসের ওই মেট্রো স্টেশন ছেড়ে ছুটে পালান। যদিও পরের স্টেশনেই তাকে ধরে ফেলে বেলজিয়াম পুলিশ। যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি পুরো ঘটনার তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে একজন মনোরোগ বিশেষজ্ঞকেও রাখা হয়েছে। ওই যুবকের মানসিক সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









