ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১২:২৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৬ জুলাই ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 'কুমিল্লা' ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লাইজু নামে এক নারী। 

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফরকান মিয়ার স্ত্রী।


কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী এসে তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে ঝাঁপ দিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে নদীতে খোঁজাখুঁজি চালানো হলেও ওই নারীকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ফেরিতে একাই ভ্রমণ করছিলেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, মোবাইলে কারও সঙ্গে কথা বলা শেষে ওই নারী ফোনটি ব্যাগে রেখে হঠাৎ পদ্মা নদীতে ঝাঁপ দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তবে এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য নেই।