চাঁদপুরে বেগুনি রঙের ধান নিয়ে সারাদেশে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ধান বা ধান গাছের কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠে সবুজ বা স্বর্ণালী রঙ। তবে চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাপুর গ্রামের সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমিতে সবুজ ধান ক্ষেতের মাঝে মিলেছে বেগুনি রঙের ধানের আবাদ। যেটি দেখে মানুষের চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এ অদ্ভুত ধানের খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন শতশত মানুষ।
২৫ শতাংশ জমিতে বেগুনি রঙের ধান আবাদ করেছেন কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী। তিনি বলেন, এক আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করা দুই কেজি বেগুনি রঙের বীজ থেকে চারা উৎপাদন করি। এরপর ২৫ শতাংশ জমিতে এ জাতের ধানের আবাদ করা হয়। এখন ধানক্ষেতের অবস্থা ভালো রয়েছে। ধানের গাছ থেকে ছড়া বের হতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল থাকলে ফলন ভালো হবে।
তিনি আরো বলেন, চারদিকে সবুজ ধান ক্ষেতের মাঝে এক টুকরো বেগুনি রঙের ধান গাছ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসছেন। সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি ধান ক্ষেতটি আগাছা বা রোগে আক্রান্ত মনে হতে পারে। এটি একটি ধানের জাত। যার পাতা ও কাণ্ডের রঙ বেগুনি। শুধু ধান গাছ নয়, চালের রঙ হবে বেগুনি। তাই আমাদের কাছে ধানের এ জাত বেগুনি রঙের ধান বা রঙিন ধান হিসেবে পরিচিত। এ ধানের জাতটি চীন থেকে এক আত্মীয় এনেছেন বলে শুনেছি
এদিকে ফরিদগঞ্জ কৃষি অফিসের তথ্যানুযায়ী, বেগুনি রঙের ধান বিদেশি জাত নয়। এটি দেশীয় শুক্রাণু প্রাণরস (জার্মপাজম) থেকে উৎপাদিত। মাঠ বিবেচনায় ধানটি ১৪৫ থেকে ১৫৫ দিন থাকে। এছাড়া প্রতি একরে ৫৫ থেকে ৬০ মণ ফলন হয়। যা প্রতি হেক্টরে চার থেকে পাঁচ টন ধান উৎপাদন সম্ভব। এ ধানের চাল অত্যন্ত সুস্বাদু।
ফরিদগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম জানান, কৃষক কামরুজ্জামান নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে রঙিন ধান আবাদ করেছেন। তার ধানক্ষেতটি পর্যবেক্ষণ করে দেখেছি। ক্ষেতের ফলন জানতে হলে ধান কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলন ভালো হলেই এ জাতের ধানের আবাদ বাড়ানো হবে।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

