চাই না আমার সন্তান ক্লাসে প্রথম হোক : জাহানারা পারভীন
জাহানারা পারভীন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ এএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার
আমি চাই না ক্লাসে প্রথম হোক আমার সন্তান। সামর্থ্যের বাইরে গিয়ে নামকরা স্কুলে তাকে ভর্তি করতে ছুটোছুটি করিনি। বাসার পাশে মাঝারি মানের স্কুলে সে পড়ে। বড় হয়ে সে কি হবে জানি না। যাই হোক, সবার আগে যেন মানুষ হয়। চারপাশে মানুষের বড় অভাব। আমার জীবনের সব অপূর্ণ স্বপ্ন সে পূরণ করবে তাও চাই না। শুধু চাই সে যেন বড় হয়ে নিজের দায়িত্ব নিতে পারে।
পড়াশোনার চাপে যেন তার শৈশব নষ্ট না হয় এটা খেয়াল রাখার চেষ্টা করছি। ওর শৈশবের দিকে তাকালে মনে হয় নিজের ছোটবেলার কথা। প্রধানত বইয়ে ডুবে থাকা শৈশব আমাকে কাটতে হয়েছে। স্কুল, কোচিং, প্রাইভেট টিউটর। নিজের জন্য খেলার জন্য সময়ও ছিল না। পড়াশোনায় কখনও ফাঁকি দেওয়ার সুযোগ পাইনি। ভালো ফলাফল করাই ছিল জীবনের লক্ষ্য। সত্যি বলছি; যেসব কালো অক্ষর মুখস্থ করেছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, ইচ্ছে/ অনিচ্ছায়। সব ভুলে গেছি। কিছুই মনে নেই। স্কুল কলেজ গতানুগতিক চাকরির জন্য তৈরি করলেও শেখায়নি জীবনের পাঠ। মুখোশের আড়ালে থাকা মানুষ চেনার কৌশল। এর খেসারত পদে পদে দিতে হয়েছে।
মানুষ ও জীবন না চেনার অপরাধ। আমার বাবা-মা শিক্ষকেরা যা করেননি। যার জন্য অনেক ভুল সিদ্ধান্তের ফাঁদে পড়তে হয়েছে। আমি চাই না এর পুনরাবৃত্তি হোক আমার পুত্রের জীবনে। এই জীবন চেনানোর চেষ্টা কিছুটা চলছে। আমার বাবা মা সব সময় বলেছেন মিথ্যা না বলতে। কিন্তু চারপাশে যে অধিকাংশ মানুষ মিথ্যা বলে তাদের চেনা বা তাদের শব্দ থেকে বাঁচতে সতর্ক করেননি। আমি চেষ্টা করছি কিছুটা। ছেলে কখনও স্কুল ফাঁকি দিতে চাইলে বা সামান্য গা গরম হলে স্কুল বন্ধ। কোনও দিন ঘুম থেকে না উঠতে চাইলে সেদিন অঘোষিত ছুটি। যদিও এমন সচরাচর হয় না। কিন্তু ওর ইচ্ছের সঙ্গে থাকা। এটাও ঠিক মায়ের কাছে যতটা সময় প্রাপ্য তার অর্ধেকও দিতে পারি না। তাই প্রচলিত শিক্ষার ফাঁদ থেকে, নিজের সামর্থ্যের চেয়ে ভারি স্কুল বেগের বোঝা থেকে ওকে বাঁচানোর যেহেতু সামর্থ্য নেই। নতুন করে ওর জীবন তিতে করার অধিকারও আমার নেই।
কিছুদিন আগে ওর স্কুল থেকে ডাক আসে। আসামি সন্তানের মা হিসাবে। চর্যা খুব সঙ্কোচের সঙ্গে জানায় যে ওর মিস আমাকে দেখা করতে বলেছে। গিয়ে দেখি শুধু আমি না আরও বেশ কিছু মা। সঙ্গে তাদের নির্বাচিত বাচ্চারা। একের পর এক অপরাধের কথা উঠে আসে। কেউ মিসের মুখের ওপর কথা বলে, হেসে ওঠে। কেউ বা ক্লাস চলার সময় অন্য শিশুর সঙ্গে গল্প করে। কেউ হিন্দি সিনেমা দেখে। স্কুলে এসে সেই ছবির গল্প করে। কেন সে এই বয়সে এসব ছবি দেখে?
এসব শুনতে শুনতে অপেক্ষা করি নিজের ছেলের আমলনামার। মিস ওকে নিয়ে কিছু না বলায় এক সময় আমি জানতে চাই আমি চর্যার মা, ওর অপরাধ কি? আমাকে এখানে ডাকার কারণ। মিস বলেন, ও এই দুষ্ট বাচ্চাদের বন্ধু। এদের সঙ্গে সে মেশে। আমি বলি, যে আমার ছেলে একটু দুষ্ট আমি জানি। কিন্তু সে কি কোনও অপরাধ করেছে বা বেয়াদবি ? মিস কিছু বলতে পারেননি। সেদিন স্কুল থেকে বেরিয়ে মনে হলো নয় দশ বছরের কিছু শিশু ক ঘন্টার জন্যই বা স্কুলে থাকে , কিই বা তাদের অপরাধ? একটু সহ্য করার ধৈর্য নেই!
ছেলেকে একটুও বকিনি। ওকে একটা বিষয় শেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি যাই হোক তা মোকাবিলা করতে হবে। ভুল হতে পারে। তা শুধরে নিতে হবে। অপমান জীবনে তো আসতেই পারে; কঠিন অপমান। তা হজম করাটাও একটা শিল্প। তা না করে জীবন থেকে পালিয়ে যাওয়া কাপুরুষের আচরণ। এটা স্কুল নয়, বাবা মাকেই শেখাতে হবে। চারপাশের মানুষ যত নির্মমই হোক, যত অযৌক্তিক অপমানই আসুক তা মোকাবিলার কৌশল সবার আগে শেখাতে হবে সন্তানকে। স্কুল- কলেজ এসব শেখায় না। এই দায়িত্ব পরিবারের। এই পোড়া দেশের পরতে পরতে অপমান অপেক্ষা করে থাকে মানুষের জন্য।
লেখক জাহানারা পারভীন : সিনিয়র সাংবাদিক
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

