চাপা আতঙ্কে পর্যটকবিহীন কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রায় দুই মাস পর ভূস্বর্গ খ্যাত কাশ্মিরে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলেও চাপা আতঙ্কে দেখা মিলছে না পর্যটকদের এমনটা দাবি করেছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়।
গত সোমবার (৭ অক্টোবর) কাশ্মিরি গভর্নর সত্যপাল মালিক রাজ্যে পর্যটক প্রবেশের বিষয়ে নির্দেশনাটি দেন। যেখানে বলা হয়, ১০ অক্টোবর থেকে হোম ডিপার্টমেন্টের আগের নির্দেশনাটি প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ সেদিন থেকেই পর্যটকরা চাইলে জম্মু ও কাশ্মিরে ভ্রমণ করতে পারবেন। এ দিকে রাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে গত ২ আগস্ট জম্মু ও কাশ্মির থেকে অমরনাথের তীর্থযাত্রী ও পর্যটকদের দ্রুত কাশ্মির থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন।
অপর দিকে সরকারি এক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে প্রায় ১ লাখ ৭৪ হাজার পর্যটক কাশ্মিরে ভ্রমণ করেন; পরে জুলাই মাসে অন্তত ৩ হাজার ৪০৩ বিদেশী পর্যটকসহ কমপক্ষে ১ লাখ ৫২ হাজার লোক ভূস্বর্গটিতে বেড়াতে আসেন। যদিও পর্যটন দফতরের কর্মকর্তারা জানান, গত আগস্ট মাসে সৃষ্ট উত্তেজনার পর এখন পর্যন্ত রাজ্যে পর্যটক আগমনের আর কোনো তথ্যই তাদের হাতে নেই।
কেবল ৩ আগস্টই কাশ্মির থেকে ফিরে যায় ৬ হাজারেরও বেশি পর্যটক; সহিংসতার আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে গৃহবন্দী করার পাশাপাশি পাঠানো হয় বাড়তি সেনা। ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর থেকে ভূস্বর্গ খ্যাত উপত্যকাটি ছিল পর্যটকশূন্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকার কাশ্মিরের ওপর থেকে বেশ কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নিলেও বেশির ভাগ এলাকার ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগব্যবস্থা এখনো সচল হয়নি।
পর্যটন বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনেই কাশ্মির ঘুরে গেছেন প্রায় পৌনে দুই লাখ পর্যটক। জুলাইয়ে এ সংখ্যা কিছুটা কমে ছিল দেড় লাখ। রমরমা সেই অবস্থার বিপরীত চিত্র এখন উপত্যকাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল ও ব্যবসায় প্রতিষ্ঠানে। কর্তৃপক্ষ অবশ্য পর্যটকদের সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদি সরকার। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু ও কাশ্মির সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়।
এসবের মধ্যেই চলমান কাশ্মির ইস্যুতে পাক-ভারত মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে একে একে ভারত সরকারের সাথে বাণিজ্য, যোগাযোগসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। সূত্র : এনডিটিভি।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










