চার লাখ রোহিঙ্গা শরণার্থী পৌঁছেছে, ৬০ ভাগই শিশু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত চার লাখ রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানিয়ে বলেছে, শরণার্থীদের মধ্যে আনুমানিক ৬০ ভাগই হলো শিশু।
সংস্থাটি জানিয়েছে, বিপুলসংখ্যক শরণার্থী আগমনের কারণে আগের শিবিরগুলোতে ভিড় উপচে পড়ে যে যেখানে পারছে সেখানে আশ্রয় নিচ্ছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেইগবেদার বলেন, সেখানে সবকিছুই অপর্যাপ্ত; বিশেষ করে আশ্রয়, খাবার এবং সুপেয় পানির তীব্র সঙ্কট বিরাজ করছে।
তিনি বলেন, কক্সবাজারে যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছে সেখানে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পানিবাহিত রোগ-বালাইয়ের। চরম ঝুঁকিতে থাকা এসব শিশুকে রক্ষায় আমাদের অনেক কাজ করতে হবে।
ইউনিসেফ শিশুদের জন্য ডিটারজেন্ট পাউডার, সাবান, পানি রাখার জন্য কলস, জগ, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, তোয়ালে এবং স্যান্ডেল সরবরাহ করছে।
এছাড়া সংস্থাটি বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে পানি বিশুদ্ধকরণ ও তা সরবরাহ করা এবং বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে মিলে টিউবওয়েল স্থাপনের কাজ করছে।
বেইগবেদার বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান হারে রোহিঙ্গা শিশু আগমন করায় তাদের প্রতি ইউনিসেফের জরুরি সাড়া দেওয়ার অংশ দেয়ার অংশ হিসেবে এসব জিনিস সরবরাহ করা হচ্ছে। তবে এসবের সরবরাহ ব্যাপকহারে বাড়াতে হবে।
তিনি জানান, আগামী চার মাসে রোহিঙ্গা শিশুদের জরুরি সহায়তা দেয়ার জন্য ইউনিসেফ এরই মধ্যে ৭৩ লাখ মার্কিন ডলারের আবেদন করেছে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







