ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

চার সন্তানের মা হলেন শাকিলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৪ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

রাজধানীর বেসরকারি হাসপাতালে শাকিলা নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন। অাজ সোমবার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুরা ভূমিষ্ঠ হয়।

 

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নীলুফার শামীম আফজার নেতৃত্বে একটি দল সিজারিয়ানের মাধ্যমে চার নবজাতককে ভূমিষ্ঠ করান। অস্ত্রোপচারে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক ডা. হাফিজা আক্তার, ডা. নোমান ও ডা. শান্তা।

 

নবজাতকদের মধ্যে একটা ছেলে ও তিনটা মেয়ে। ছেলেটির ওজন ১ কেজি ৮শ গ্রাম, মেয়েদের একটির ওজন ১ কেজি ৬শ গ্রাম ও অন্য দুটির ১ কেজি ৪শ গ্রাম।

 

জানা গেছে, কুমিল্লা জেলার দিপাড়া ইউনিয়নের গোপালনগ গ্রামের বাসিন্দা গৃহবধূ শাকিলা স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারছিলেন না। পরে গাইনি বিশেষজ্ঞদের পরামর্শে ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে গর্ভধারণ করেন তিনি।