ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৪৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

চালের অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ধান-চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। এ বিষয়ে একটি কন্ট্রোল রুমও খুলেছে খাদ্য মন্ত্রণালয়। ফোন করে অবৈধ মজুতের তথ্য জানাতে পারবেন যে কেউ।

বৃহস্পতিবার (২ জুন) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্ট্রোল রুমে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে ফোন করা যাবে।

এদিকে, খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকায় অবৈধ মজুতবিরোধী ৫টি টিম আজ মাঠে নামছে। সঙ্গে থাকছে মোবাইল কোর্টও। জেলা উপজেলায়ও এ অভিযান চলবে বলে জানান তিনি।