চালের আটা দিয়ে নরম রুটি তৈরির রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আমাদের পছন্দের খাবারের তালিকায় চালের আটার রুটির নাম রয়েছে উপরের দিকেই। ভুনা মাংস, নেহারি, মাংসের ঝোল কিংবা হালুয়ার সঙ্গে রুটি খেতে ভালোবাসে না, এমন মানুষ কমই আছে। এদিকে চালের আটার রুটি নিয়ে বেশিরভাগেরই থাকে একটি অভিযোগ। সেটি হলো, রুটি তৈরি করতে না করতেই শক্ত হয়ে যায়। নরম তুলতুলে রুটি তৈরি করার জন্য আপনাকে জানতে হবে সঠিক রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
চালের গুড়া- ৩ কাপ
লবণ- স্বাদমতো
পানি- ৩.৫ কাপ।
যেভাবে তৈরি করবেন
চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পৌনে ৩.৫ কাপ পানি নিয়ে গরম করে নিন। পানি ফুটে উঠলে তাতে স্বাদমতো লবণ যোগ করুন। এবার সবটুকু চালের গুঁড়া দিয়ে ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে ঢেকে রাখুন। এতে চালের গুঁড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে নিন। কাঠের খুনতি বা কাঠি দিয়ে ভালোভাবে নাড়ুন। দরকার হলে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন।
এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন। গরম সহনীয় পর্যায়ে এলে ভালোভাবে মথে নিন। যত বেশি মথে নেবেন, তত বেশি নরম রুটি হবে। ভালোভাবে মথে নেওয়ার পর রুটি তৈরির জন্য লম্বা করে রোলের মতো খামির করে ছোট ছোট টুকরা করে নিন। এবার সবগুলো টুকরা ভেজা ও পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। একটি করে টুকরা বের করে সেটি দিয়ে রুটি তৈরি করে নিন। এভাবে সবগুলো রুটি বেলে নিন। এবার মাঝারি আঁচে রুটিগুলো ভেজে নিন। চালের আটার রুটির একটির উপর আরেকটি রাখবেন। ছড়িয়ে রাখলে দ্রুত শক্ত হয়ে যাবে। রুটি ভেজে নেওয়া হয়ে গেলে ঢেকে রাখুন। এতে দীর্ঘ সময় নরম থাকবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







