চায়ের দোকানে কি করছেন মমতা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভাববিনিময় করতে, জনসংযোগ বাড়াতে প্রায়ই সাধারণ জনতার সঙ্গে মিশে যান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন সব জনসংযোগে এবার যোগ হলো অভিনব একপন্থা। এবার সভাশেষে ফেরার পথে রাস্তায় টং দোকানে ঢুকে চা বানিয়ে নিজেই পরিবেশন করেন সফরসঙ্গী মন্ত্রীদের।
মমতার এমন কাণ্ড রীতিমতো দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন তার। কেউ কেউ আবার তার নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি চায়ের দোকানের চুলার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে চা প্রস্তুত করেন দোকানি থেকে তা জেনে নিচ্ছেন। এরপর চা বানিয়ে নিজেই থালায় কাপ সাজিয়ে উপস্থিত সবাইকে পরিবেশন করছেন।
এ সময় মমতা ব্যানার্জি জানান, সময়ের অভাবে রান্না করাটা হয়ে ওঠে না তার। যদিও রান্না করতে বেশ ভালোবাসেন তিনি।
মমতার এ চা বানানোর দৃশ্য দেখতে এ সময় দোকানের পেছনে জনতার ভিড় জমে যায়। সে সময় অনেকে নিজেদের মোবাইলে দৃশ্যটি ধারণও করছিলেন। মমতার চা বানানোর সেই ভিডিও প্রকাশ হয়েছে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমেও।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানায়, ঘটনাটি গতকালের (বুধবার)। পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘা সফরের সময় একটি গ্রাম্য চায়ের দোকানে চা বানাতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
দিঘা থেকে ফেরার পথে দত্তপুরে রাস্তার ধারের একটি দোকানে হঠাৎ করে ঢুকে পড়েন মমতা। দোকানিকে সরিয়ে নিজেই চা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। তার সঙ্গে ছিল কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা।
এর আগে দত্তপুরের স্থানীয়দের সঙ্গে কথা বলেন মমতা। দত্তপুর এলাকার বাসিন্দাদের অভাব, অভিযোগ ও নানা সসম্যার কথা শোনেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











