চিকিৎসক পরিচয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি, গৃহবধূ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
চুরি হওয়া নবজাতককে উদ্ধারের পর। ছবি : সংগৃহীত
চিকিৎসক পরিচয় দিয়ে চার দিন বয়সী এক নবজাতককে চুরি করেন লোপা আক্তার নামে এক গৃহবধূ। গতকাল বুধবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এ ঘটনা ঘটে।
তবে ঘটনার দুই ঘণ্টার মধ্যেই ওই নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তার স্বজনরা। পরে শিশুটির স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লোপা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে লোপাকে আটক করে পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লোপা আক্তার শহরের পুরানমুন্সেফী এলাকার রিপন আহমেদের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চার দিন আগে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক ছেলে সন্তানের জন্ম দেন চুনারুঘাট উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের মোর্শেদ কামালের স্ত্রী ফাতেমা বেগম। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় লোপা আক্তার নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই নবজাতককে নিয়ে কৌশলে হাসপাতাল থেকে সটকে পড়েন। কিছুক্ষণ পর স্বজনরা বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের জানালে চুরির বিষয়টি ফাঁস হয়।
একপর্যায়ে স্বজনরা একজন টমটম চালকের সহায়তায় শহরের পুরানমুন্সেফী এলাকার রিপন আহমেদের স্ত্রী লোপা আক্তারের বাসা থেকে ওই নবজাতককে উদ্ধার করেন।
লোপা আক্তার পুলিশকে জানান, তিনি নিজেও অন্তঃস্বত্ত্বা ছিলেন। এর আগে একাধিকবার তার বাচ্চা নষ্ট হয়েছে। চিকিৎসকের মাধ্যমে এবারও তিনি জানতে পেরেছেন তার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেছে। এ জন্যই মানসিক হতাশা থেকে তিনি অন্যের বাচ্চা চুরি করেছেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



