ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

চিনি খাওয়া একেবারে ছেড়ে দিলে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেশি চিনি খাওয়া রক্তে শর্করা বাড়িয়ে দিয়ে নানান রোগের সৃষ্টি করে।  চিনি দেওয়া খাবার খাওয়া বন্ধ করলে ওজন ঝরানো সহজ হবে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে- মিষ্টি দেওয়া খাবার না খাওয়ার অভ্যাস দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

অনেক সময় কাজের প্রতি অনীহা আসে। শরীরে শক্তির অভাব হয়। এক মাস চিনি খাওয়া বন্ধ করে দেখুন, শরীরে স্ফূর্তি বাড়বে। কর্মক্ষমতাও বাড়বে।

দাঁতের সমস্যা রোধ করতে চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে। মিষ্টিজাতীয় খাবার বেশি খেলে মুখের মধ্যে ব্যাকটেরিয়ার বেড়ে যায়। যার ফলে দাঁত, মাড়ির সমস্যা বেড়ে যেতে পারে।

চিনি বা মিষ্টি জাতীয় খাবারে নানা উপকারও আছে। একেবারে মিষ্টি খাওয়া বন্ধ করলে শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া