চিলিতে সরকারবিরোধী বিক্ষোভে-সহিংসতায় নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে গত ৫ সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই সহস্রাধিক মানুষ।শুক্রবার রাজধানী সান্তিয়াগোর কেন্দ্রস্থল প্লাজা ইতালিয়ায় সমবেত হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। তাদের হঠাতে সমাবেশে টিয়ার গ্যাসও জল কামান ছুড়তে শুরু করে পুলিশ। ফলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
শুক্রবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল অন্যান্য শহরেও। রাজধানী সান্তিয়াগো থেকে ১৩শ মাইল দূরের আরিকা শহরে বিক্ষোভ চলাকালে গাড়িচাপায় মারা গেছে ১৩ বছর বয়সী এক কিশোর। এ নিয়ে গত পাঁচ সপ্তাহের বিক্ষোভে চিলিতে নিহত হলো ২৩ জন। আহত হয়েছে আরো ২ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে পুলিশের শটগানের গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছেন ২৮০ জন ।
বিক্ষোভ থেকে আটক করা হয়েছে আরো হাজার হাজার মানুষ। কেবল বৃহস্পতিবারই কমপক্ষে ৭শ বিক্ষোভকারীকে আটক করেছে বলে পুলিশের এক কর্মকর্তা স্বীকার করেছেন।
দেশটিতে নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত ১৮ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করেছে চিলির বিক্ষুব্ধ জনতা। দিনে দিনে সেই বিক্ষোভের ব্যাপকতা বেড়েই চলেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত সে তো নিয়মিত ঘটনা। পাশাপাশি সুপারমার্কেট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগসহ নানা সহিংসতার ঘটনাও ঘটছে দেশটিতে। রাজধানী থেকে এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলা শহরগুলোতেও।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











