ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:৩৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

চিলির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ১০ লাখ লোক পথে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগ ও দেশটির অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষ রাজপথে মেনে বিক্ষোভ প্রদর্মন করেছে। বিগত এক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ। খবর এএফপি’র।

বিক্ষোভকারীরা বিক্ষোভ চলাকালে দেশীয় ও জাতীয় পতাকা বহন করে পিনেরার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছিল এবং তারা ১৯৭৩ থেকে ’৯০ সাল পর্যন্ত দেশ চালানো স্বৈরশাকের হাত থেকে মুক্তির দাবিতে গাওয়া জনপ্রিয় প্রতিবাদী বিভিন্ন গান গাচ্ছিল।

সান্তিয়াগোর গভর্ণর কার্লা রুবিলার টুইটারে দেয়া এক বার্তায় এটিকে ‘একটি ঐতিহাসিক দিবস’ হিসেবে অভিহিত করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রশংসা করেন এবং নতুন চিলির স্বপ্নের বর্ণনা দেন।

রুবিলার বলেন, দেশব্যাপী ১০ লাখেরও বেশি লোক বিক্ষোভে অংশ নিতে রাজপথে নেমে আসে। পুলিশের দেয়া হিসাবের বরাত দিয়ে তিনি আরো বলেন, কেবলমাত্র রাজধানীতে প্রায় আট লাখ ২০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে।

এদিকে পিনেরা টুইটারে দেয়া এক বার্তায় লিখেছেন আজকের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে হওয়ায় তিনি অনেক খুশি।