ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

চীনাদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা এক মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীনা ভ্রমণকারীদের ভিসা স্থগিত করেছে।

এর আগে শনিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর ৩১৬ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদেরকে রাজধানী আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উহান শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে আসা সবাইকে স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেয়া তথ্য অনুযায়ী এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪৩৮০ জন এবং ৩০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।